মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল পৌরসভা এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাজারের পশ্চিমপাশে চৌরাস্তায় সিংগাইর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-আল্লামা সাঈদনুর,মুফতি আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম,বক্তরা একযোগে ফ্রান্সের বিভিন্ন পন্য বর্জনসহ বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের সরকারের কাছে জোড় দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, দীন মোহাম্মদ,মাওলানা শরাফউদ্দিন,আব্বাছ আলী রব্বানী,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা জাহিদুল ইসলাম,মাওলানা মাকসুদুর রহমান আয়ূবী,মুফতি ফয়েজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রান সাধারণ মানুষ,মুসুল্লী,ওলামায়ে কেরামগন এ মিছিল ও সমাবেশে অংশ নেন।
