শ্রীনগরের শ্যামসিদ্ধিতে মাদকের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী । শুক্রবার বিকেলে উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এসময় শেখ আকাশ বলেন, মাদক বেচাকেনা ও মাদক সেবনের দিক থেকে শ্যামসিদ্ধি অত্যন্ত
ঝুকিপূর্ন এলাকা। দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মনির হোসেন মনা ও তার স্ত্রী রোকসানা আক্তার টিটুর ছত্রছায়ায় উঠতি বয়সী অসংখ্য যুবক বর্তমানে মাদক ব্যবসা ও সেবনে আসক্ত হয়ে পড়েছে।
স্থানীয় সাবেক মেম্বার ফরিদা আক্তার বলেন , মাদক কারবারিদের জন্য আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। শ্যামসিদ্ধি এখন অন্য এলাকার মানুষের কাছে সিদ্ধির গ্রাম নামে পরিচিত।
স্থানীয় মুরব্বিরা জানান , এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । তারা স্বামী স্ত্রী মাঝে মধ্যে গ্রেফতার হলেও কিছুদিন পর ছাড়া পেয়ে আরবেপরোয়া হয়ে উঠে। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে হেনস্থার স্বীকার হতে হয়। তাই ভয়ে কেউ  মুখ খোলার সাহস পায়না। ইতিপূর্বে গাঁজার গাছ সহ রেব মনা ও তার স্ত্রীকে জেল হাজতে পাঠালেও ফিরে এসে আবার যেই সেই ।
এসময় উপস্থিত ছিলেন , শেখ ইয়াসিন , আতাহার  দেওয়ান, শেখ আরসাদ, কামাল খান, নাজমুল হাসান , মনির সেখ, ইসরাফিল , ইব্রাহিম হোসেন , ইমন দেওয়ান , বিপ্লব হোসেন , আমির শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *