শ্রীনগরে কাঠালবাড়ীতে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইয়ান (৫) ও ইব্রাহিম (৫) নামে আপন দুই
চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ানন ওই এলাকার মহিউদ্দিন মোল্লা ও ইব্রাহীম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহতদের চাচা চাঁন মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলা করছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

চাঁন মোল্লা বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ (সিরাজদিখান-শ্রীনগর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পর্যবেক্ষণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *