এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল ৭টার দিকের উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর চৌরাস্তা এলাকায় এ মার্কেটের নির্মাণ করার অভিযোগ উঠে মধ্যকামারগাঁও এলাকার তমিজ উদ্দিন শেখগংয়ের বিরুদ্ধে। এব্যাপারে ভুক্তভোগী তাপস মোল্লা বাদী হয়ে তমিজ উদ্দিন শেখকে প্রধান বিবাদী করে ৪জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও মৌজার আরএস- ৪০১১ দাগের ৪২ শতাংশ সম্পত্তি হতে ৭.৬৮ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী তাপস মোল্লা রেজিষ্ট্রি বায়না সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় মধ্য কামারগাঁও এলাকার মৃত আনিছ শেখের ছেলে তমিজ উদ্দিন শেখ, জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ ও তমিজ উদ্দিন শেখের ছেলে তারেক শেখ জোড় পুর্বক ঐ সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী বিজ্ঞ দেওয়ানী আদালতে পিটিশন মোকদ্দমা নং ৮৫ দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ উভয়পক্ষকে নালিশী সম্পত্তিতে স্থীতিবস্থায় বজায় রাখার নিমিত্তে লিখিত নোটিশ প্রদান করেন। তমিজ উদ্দিন শেখগং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন শুক্রবার সকালে পূনরায় নির্মাণ শুরু করে। এতে ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকে মারধর করতে তেড়ে আসে এবং পুনরায় কাজে বাধা দিতে আসলে খুন জখম করবে হুমকি প্রদান করে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটের নির্মাণ কাজ করার ব্যাপারে আলমগীর শেখের জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোন কাজ করছি না। কিছু বালু মেইন রাস্তায় ছিল। সেখানে যানচলাচল অসুবিধা হওয়ায় বালু গুলো এনে এখানে রাখা হয়েছে।
শ্রীনগর থানার এস আই মোহাম্মদ বিন আসাদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে দ্বিতীয়পক্ষকে নির্মাণ কাজ করতে নিষেধ করে আসছি।
