মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে এ ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো.মিরাজ হোসেনের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালঘু সম্পাদক মো.কামাল হোসেন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের কার্যকরী সদস্য আ.মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মালেক, দোহার থানা মুজাহিদ কমিটির সদর মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, দোহার পৌরসভা মুজাহিদ কমিটির সদর মো.আমজাদ হোসেন। ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারী মিরাজ হোসেন জয়পাড়া বাজার ব্যবসায়ীদের সততা বজায় রেখে ব্যাবসা করার আহবান করেন।
এছাড়াও তিনি ব্যাবসায়ীদের ইসলামী আন্দোলনের সাথে কাজ করার অনুরোধ জানান। এসময় আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের প্রতিনিধিগণ।
