এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালি ভরাট করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকের উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর কাজীবাড়ী ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পিছনে বালু ভরাট করে টিনের ঘর নির্মানের ঐ এলাকার কাজী তৌফিক ইমাম টিটুগংয়ের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ষোলঘর মৌজার আরএস- ৬৬২০ দাগের ৭১ শতাংশ সম্পত্তি হতে ২১ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী জাকির আহম্মেদ ও তার মামাতো ভাই মহিউদ্দিন শিকদার এবং ভায়রা সুমন হোসেন ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় কাজী তৌফিক ইমাম টিটু,কাজী সাইদ ইমাম,কাজী শরিফ ইমামগং ওয়ারিশ দাবী করে জোড় পুর্বক দখল করার পায়তারা করে আসছে। পরবর্তীতে উভয় পক্ষ বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা মোকদ্দমা দায়ের করেন। দেওয়ানী আদালতে ভুক্তভোগী জাকিরের দায়ের করা পিটিশন মোকদ্দমা নং-৫২/২৫ ধারা- ১৪৫ -ফৌঃ কাঃ বিঃ প্রেক্ষিতে থানা পুলিশ উভয়পক্ষকে নালিশী সম্পত্তিতে স্থীতিবস্থায় বজায় রাখার নিমিত্তে উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেন। লিখিত নোটিশ পাওয়ার পর কাজী তৌফিক ইমামগং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বিভিন্ন তারিখসহ গত মঙ্গলবার রাতে পূনরায় নালিশী সম্পত্তিতে বালি ভরাট করে টিনের ঘর নির্মাণ শুরু করে। এতে ভুক্তভোগীর লোকজন বাধা নিষেধ করলে মারধর করতে তেড়ে আসে এবং পুনরায় কাজে বাধা দিতে আসলে নানা ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে।
এব্যাপারে কাজী তৌফিক ইমাম টিটু বলেন, এই সম্পতি নিয়ে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করছি। এই ঘর আরো এক বছর আগে উঠানো। নতুন করে আমরা শুধু বাল ফেলছি।
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে উভয় পক্ষকে লিখিত নোটিম প্রদান করেছি এবং কাজ বন্ধ রেখে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি |
