নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার ও সরকারের প্রধান শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে শপথ নিতে হবে। সেই শান্তির বাংলাদেশ না হওয়া পর্যন্ত শপথ নিতে হবে আন্দোলনের ডাক আসলে কেউ ঘরে বসে থাববো না।
বুধবার বিকেলে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় এলাকায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এসময় ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের অবস্থা বেশী ভাল না। এখন শুধু ফাও বুলি উড়াচ্ছে। খুব নড়বরে সরকার। কাজেই এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
তারেক জিয়া আরও বলেন, ভোট ডাকাতিতে এই সরকার সেরা গুম, খুনে সেরা। মিথ্যাচার করার কোন জুড়ি নাই। বাংলাদেশে কোন রির্জাভ নাই ব্যাংকে টাকা নাই এলসি খুলতে পারছে না কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমান। গার্মেন্টস সেক্টরে এরা এবার বেতন বোনাস দিতে পারবে না। কাজেই এই সরকারকে যদি আর একদিন সময় দেওয়া হয় তবে তা পূরণ করতে এক বছর সময় লেগে যাবে তাই দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন ছাড়া জনগণের আর কোন রাস্তা নাই।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসয় তিনি আগামী রমজান মাসে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ইফতার করবেন বলে ঘোষনা দেন।
সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু সহ ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
