নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন ও অসহায়দের পাশে আছেন। তাঁর নির্দেশে জেলা পরিষদ ঢাকা জেলা ও মহানগরের দশ হাজার পরিবারে খাদ্য পৌছে দিয়েছে।
ঢাকা জেলা পরিষদের উদ্যোগে শনিবার বেলা ১২টায় দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, পিয়াজ বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাবদ্দিন আহমেদ, সুরুজ মোল্লা, কাওসার খালাশী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দীন, আওয়ামীলী নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
