কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হিসাব রক্ষক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এবার উপজেলা বিআরডিবি অফিসের এক সহকারী হিসাব রক্ষক মো. মানিক (৫০) কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জ্বর, সর্দি ও কাশি নিয়ে দুইদিন আগে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৩মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।

তিনি দীর্ঘদিন যাবত বিআরডিবি অফিসে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার লাশ সকালে তার গ্রামের বাড়ি টাংগাইলে পাঠিয়ে দেয়া হয়েছে।তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *