মুক্তিযোদ্ধাদের জন্যই লাল সবুজের পতাকা পেয়েছি –সালমান এফ রহমান

নাজমুল হোসেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা (মুক্তিযোদ্ধারা) দেশ স্বাধীন করেছেন, একমাত্র আপনাদের জন্যই আজ স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি।
রবিবার (২ জুন) দুপুরে ঢাকার তেজগাও শিল্প অঞ্চলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্ত্না বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এম.পি এ কথা বলেন।
তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলংঙ্ক। এ কলংঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা ২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এম.পি, ঢাকা জেলা সংরক্ষিত আসনের সাংসদ শেখ আনার কলি পুতুল এম.পি, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী সওকত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পরিষদের প্রধান প্রকোশলী মেহদী হাসানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *