মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সদরসহ অন্যন্য উপজেলায় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস এর নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ভাটবাউর এলাকার ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির অপরাধে ২৫ হাজার ও সাটুরিয়া উপজেলা দরগ্রামে অতিরিক্ত মূল্যে ডাল বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ই মে) সকাল সাড়ে ৭ টা থেকে অভিযান পরিচালনা করেন-মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আসাদুজ্জামান রুমেল সহযোগীতা ছিলেন- উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াছমিন ঝর্না ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্য।
সূত্রে জানা যায়,মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার জনৈক এক ব্যক্তির ৩ বছরের ছেলে অসুস্থ্য হলে একই এলাকার ঔষধের দোকান থেকে ঔষধ কিনে। অসুস্থ্য ছেলেকে ঔষধ সেবনের সময় ঔষধের গায়ে মেয়াদ নেই চোঁখে পড়ে শিশুটি মার। পরে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে ফোন করে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করলে তিনি ঔষধের দোকানে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় শনিবার অভিযান চালিয়ে ঐ ঔষধের দোকানে ৩০% ঔষধ মেয়াদোত্তীর্ন পাওয়া যায়। ফলে ঔষধের দোকান বন্ধসহ পল্লী চিকিৎসক মো.নাজিমুদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সাটুরিয়া উপজেলার দহগ্রামে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে ডাল বিক্রির অপরাধে অসীম ষ্টোর ২ হাজার,কালিদাস ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আসাদুজ্জামান রুমেল বলেন-মানিকগঞ্জ জেলা উপজেলার প্রত্যেকটি বাজারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
