নিজস্ব প্রতিবেদকঃ দোহারের নারিশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৬ এর পক্ষ থেকে স্থানীয় ৭০ টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি বিবেচনায় করে লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছেন ব্যাচটির শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো আট কেজি চাল, দেড় কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, একটি লাইফবয় সাবান ও ঈদের অন্যতম উপকরণ সেমাই।
ব্যাচের অন্যতম সদস্য নাজমুল হোসেন এর সার্বিক তত্বাবধানে আব্দুর রহিম, গোপাল ও পারভেজ হোসেনের সহযোগিতা কার্যক্রম পরিচালিত হয়। প্রবাসী বন্ধু ও দেশে অবস্থানরত সহপাঠীরা আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে। তাঁদের কার্যক্রমের প্রতি প্রশংসা করে নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, করোনার ক্রান্তিলগ্নে লকডাউন পরিস্থিতিতে সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমি গর্বিত। আমি প্রতিটি ব্যাচকেই তাদের সাধ্যমতো এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
