নবাবগঞ্জে বেলজিয়াম প্রবাসির সহায়তা ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ১৫০টি অসহায় পরিবারের মাঝে বেলজিয়াম প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলী ও ডেইজি সুলতানার পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আজ (১৭মে) রবিবার বিকালে উপজেলার চুড়াইনে নিজ বাসভবন থেকে এ সহায়তা প্রদাণ করা হয়।

ঈদ উপহারের মধ্যে ছিলো ২কেজি চাল, ১লিটার তেল, ১ প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, নুডুলস ১ প্যাকেট, লবন ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ১ কেজি ডাল, ১ কেজি খুরমা ও কিসমিস।

প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলীর পক্ষে ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম ও কামরুজ্জামান বাবু জানান, তৃতীয় বারের মত মোট ৫০০টি পরিবারকে এ সহায়তা দেওয়া হচ্ছে। করোনার প্রার্দুভাবে কর্মহীন হয়ে অনেকেই ঘরে বসে স্ত্রী সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। তাদের কথা ভেবেই ঈদকে সামনে রেখে যতটুটু সম্ভব সহায়তা করা হচ্ছে। প্রয়োজনে এ সহায়তা অব্যহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রেজাউল করিম রকেট, জান্নাতুল ফেরদৌস, সফিকুল ইসলাম মিলন, সুজন বাবু, সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *