মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মনোনয়ন বঞ্চিতরা প্রার্থী হলে আপত্তি নেই , বিনা ভোটে নির্বাচিত হলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা – দলীয় প্রধান শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। হেভিওয়েট, জনপ্রিয় ও ক্লিন ইমেজ সম্পন্ন প্রার্থী টুলু মনোনয়নপত্র জমা দিয়ে থেমে নেই । নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। ব্যাপকভাবে উঠান বৈঠক, চা-চক্র ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটার ও কর্মী সমর্থকদের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক সারা।
গত শনিবার ( ২ নভেম্বর) সন্ধ্যার পর দুইটি উঠান বৈঠক, একটি ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণের পাশাপশি জনসমাগম এলাকায় গণসংযোগ করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সন্ধ্যা ৭ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে ও বাজারে গণসংযোগ করেন তিনি। তার আগে উঠান বৈঠকে বক্তব্যে টুলু ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবানও জানান তিনি। দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ , সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রার্থী হয়েছি। আগামী স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আওয়ামীলীগ সরকারের সহযাত্রী হিসেবে সংসদীয় আসন মানিকগঞ্জ- ২ এ ব্যাপক উন্নয়নসহ ভাষা শহীদ রফিক সেতুকে টোল মুক্ত করার ঘোষণা দেন তিনি।
ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি মো. সাইফুল ইসলামের পরিচালানয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মনি, ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ , সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন মঞ্জু প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সদস্য ও জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন প্রমুখ। পরে রাতে নীলটেক এলাকায় উঠান বৈঠক ও চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাঘুলিতে ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ নেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
