এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ভারত তাদের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এনে পুশ ইনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার (৮ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় খোরশেদ ফকিরের ৩৫তম ওরশ ও ফাতেহা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু প্রতিবেশীর আচরণ কখনো এমন হতে পারে না। আমরা আশা করি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
