ভন্ড ফকিরের কাণ্ড সিংগাইরে শিশুকে চিকিৎসা দিতে মাকে ধর্ষণ,ধর্ষণকারী গ্রেফতার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে জনৈক এক ভন্ড ফকির শিশুকে চিকিৎসা দেয়ার কথা বলে জনৈক এক নারী(২০)কে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ফকিরকে শুক্রবার দুপুরে থানা পুলিশ আটক করেছেন। আটককৃত ফকির হলেন-উপজেলার তালেবপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত.জহরউদ্দিনের ছেলে আলাল(৫০)।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
ভিকটিমের পরিবার সূত্র জানা যায়,ভিকটিমের ১৪ মাসের শিশু বাচ্চার বমি ও পাতলা পায়খানা হয়। এ ব্যাপারে স্থানীয় আলাল ফকিরের সাথে কথা হয়। সে গভীর রাতে ধাঁরানি দেয়ার কথা বলে। সেই সুবাধে বুধবার দিবাগত রাত ২টার দিকে ভিকটিম ও তার স্বামীকে ঘুম থেকে ডেকে ওঠায়। এবং ধাঁরানি দেয়ার জন্য বাড়ি পাশে হান্নান চেয়ারম্যানে পুকুর পাড় নেয়। কৌশলে ভন্ড ফকির ভিকটিমের স্বামীকে দাঁড় করিয়ে রেখে ধাঁরানি দেয়ার কথা বলে ওই নারীকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষন করেন। বিষয়টি স্বামীকে জানালে পরিবারে পরামর্শে থানা অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ধর্ষককে আটক করেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-এ ব্যাপারে ধর্ষণ মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *