সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদর ইউনিয়নের গোবিন্ধল ভোর বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি.মো.মঈনুল ইসলাম খান শান্ত। এতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক মো.মঞ্জুরুল ইসলাম(মঞ্জু),সদস্য সচিব মো.ইসমাইল হোসেনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
