শ্রীনগরে নালিশীতে সম্পত্তিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৭

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তিতে ড্রাম ট্রাক দিয়ে জোড় পুর্বক বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার লস্করপুর চকেরবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সেলিম হোসেন লিটন বাদী হয়ে হামলাকারী আজিজ শেখ ও আলেক চাঁন ওরফে মহিউদ্দিনের নাম উল্লেখ আরো অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লস্করপুর মৌজার ৪২ শতক বসতবাড়ী সম্পত্তি নিয়ে ভুক্তভোগী লিটন পরিবারের সাথে প্রতিবেশী মৃত মইজ্জুদ্দিন শেখের আজিজ শেখ ও মৃত আরজ আলীর ছেলে আলেক চাঁন ওরফে মহিউদ্দিনগংয়ের বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল।

শুক্রবার সন্ধ্যায় আজিজ শেখ ও আলেক চাঁন অজ্ঞাতনামা ভাড়াটিয়া লোক নিয়ে নালিশীতে সম্পত্তিতে জোড় পুর্বক ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাটের চেষ্টা করে। এতে লিটনসহ তার ছেলে মুসা, ভাতিজা তানভির, চাচা মহিউদ্দিন, বোন মঞ্জুরা, লিজা ও দোয়েল বেগম বাধা নিষেধ করলে আজিজ শেখ ও আলেকচানসহ অজ্ঞাতনামা লোকজন তাদেরকে এলোপাতাড়ি লাঠি,লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আজিজ শেখগং আহতদের প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত আজিজ শেখের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে ফোন কেটে দেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এঘটনায় এখনও অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *