বিএনপি- জামাতের অসহযোগ আন্দোলন জনগণ সাড়া দিচ্ছে না-এডভোকেট কামরুল ইসলাম

 কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির জামাতের অসহযোগ আন্দোলন এখন জনগণ সাড়া দিচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে আন্দোলোনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে এই আন্দোলনের ডাক দিয়ে তারা দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

তিনি আজ সন্ধ্যায় কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন আগামী ৭ জানুয়ারি দেশে ভোট উৎসব হবে। দেশকে অকার্যকর চেষ্টা করছে বিএনপি৷ ৭১ পরাজিত শক্তি আবার মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে৷ বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে৷ এরা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে৷ এরা ২৮ অক্টোবর পুলিশ হত্যা করেছে৷ প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে৷ বিশ্বের কাছে বাংলাদেশ এখন স্মাট বাংলাদেশ হিসেবে পরিচিত৷ মহামারী করোনা মোকাবিলায় বাংলাদেশ শতভাগ সফল হয়েছে৷ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে৷ কোন অপশক্তি আগামী নির্বাচন বানচাল করতে পারবেনা।

আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দীর্ঘদিন যাবত এডভোকেট কামরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শাহীন আহমেদ এবার ঢাকা ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে দুইজনের এই দ্বন্দ্বের অবসন ঘটলো। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *