মোঃ রফিকুল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফলবাড়ীতে গত ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয় ফুলবাড়ী বড়লই গ্রামের মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম। মাদক মামলায় জামিন পাওয়ার পর দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায় ডাক্তার পরিচয়ে আত্নগোপন করে। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০২২ সালে উক্ত মাদক মামলায় তার ২ বছরের কারাদণ্ড ও অর্থ প্রদান করেন বিজ্ঞ আদালত।
ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে। অনুসন্ধানের এক পর্যায়ে দীর্ঘদিন ভূয়া ডাক্তার পরিচয় দিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে গত ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়৷ ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসার পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না।
