সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাইর পৌরসভা এবং তালেবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৭০ মিনিট খেলায় কোনো দল গোল করতে না পাড়ায় ট্রাইবেকারে সিংগাইর পৌরসভা-৩ তালেবপুর-২ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে গোল্ডকাপ তুলে দেন জেলা প্রশাসক।
এ ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিপন দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।
অন্যন্যদের মধ্য ছিলেন জেলা এসিকন মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ গনণ্যমান্য ব্যক্তিবর্গ।
