নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মৃত ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২৩ মে সোমবার সকালে উপজেলার উত্তর শিমুলিয়া কালিবাড়ি সংলগ্ন নূরু ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, নূরু ইসলামের বড় ছেলে মো. শিপন (২২) সকালে স্ট্রোক করে মৃত্যু বরণ করে। মো. শিপন উপজেলার মেঘুলা বাজারে কাচা মালের ব্যবসা করতেন।
এসময় বাড়ির লোকজন মৃতের লাশ দাফনের ব্যস্ততাকালে সুযোগ বুঝে চোরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পরে। পরে এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়। চোর মালিকান্দা দোপাচক এলাকার নরাই মিয়ার মেয়ে।
