প্রভাষক দলিল উদ্দিন কবিরাজের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের ঐতিহ্যবাহী কবিরাজ বাড়ির সন্তান ও দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক প্রভাষক দলিল উদ্দিন কবিরাজ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাদ জহুর বাস্তা দারুল কোরআন ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাস্তা সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *