নবাবগঞ্জে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ম্যাসেঞ্জারে ইসলাম ধর্মীয় অনুভূতি নিয়ে আঘাত করে স্ট্যাটাস দেওয়ায় রাকেশ চক্রবর্তী (১৮) নামে এক হিন্দু যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গালিমপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে।
নবাবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাকেশ চক্রবর্তী ইসলাম ধর্ম বিরোধী কথা লিখে ম্যাসেঞ্জারে স্ট্যাটাস দেয়। তা স্থানীয়দের দৃষ্টি গোচর হয়। তারা বিষয়টি পুলিশেকে জানায়। মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *