নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দামের স্বাক্ষরিত একটি প্যাডে তমাল হোসেন সুভাষকে সভাপতি ও আল-ইমরানকে সাধারণ সম্পাদক করে মোট ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী ১ বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে বলে লিখিত প্যাডে উল্লেখ করা হয়।
দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম বলেন, ছাত্রলীগের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে এই কমিটি করা হয়েছে। আগামী এক বছর এই কমিটির কার্যক্রম চলবে।
