নবাবগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক : উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রুপকার, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের অয়োজনে পরিষদের সভাকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল ও বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেযারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *