এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারই দেশের ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কাঠের ব্রীজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার থাকলে মানুষের সব সমস্যার সমাধান হবে। তাই এখন একটি নির্বাচিত সরকার খুব দ্রুত দরকার।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
