নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গাজিকান্দায় পল্লী উন্নয়ন সমিতির ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গবীর রাতে উপজেলার উত্তর জয়পাড়া গাজিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্লাবের মূল্যবান আসবাবপত্র, নথিপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। এবিয়য়ে দোহার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় জানান, শুক্রবার সকালে ক্লাবের দরজা খোলা দেখে ক্লাবের ভিতরে গিয়ে দেখি ক্লাবের কাগজপত্র এক জায়গা রেখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পল্লী উন্নয়ন সমিতির ক্লাবের বর্তমান পরিচালক রাজু লস্কর ও এসকে আজিজুল ইসলাম জানান, এই ক্লাবটি আমাদের সমাজের যুব সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ ধরনের দুর্ঘটনা আমাদের জন্য অনেক ক্ষতি হলো। ক্ষয়ক্ষতির পরিমান একটি রঙ্গিন টেলিভিশন, ৫ টি দলের খেলোয়াড়দের পোশাক ও খেলার সরঞ্জামাদী, ৭৫ বৎসরের বিজয়ী স্মৃতি-পদকগুলি, মূল্যবান দলীল পত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে পূর্বশত্রুতা বসত এই জঘন্য কাজ করা হয়েছে বলে মনে করছেন তারা।
এবিষয় দোহার থানার ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
