নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের ১৮৪০টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবেল মিয়া, মোহন মিয়া, আয়নাল হক, মজিদ মিয়া, বিউটি চক্রবর্তী, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদসহ আরও অনেকে।
