নবাবগঞ্জে স্বাস্থ্য সচেতনতায় পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ

নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এলজিএসপি-৩ এর অর্থায়নে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সচেনতায় সদর কলাকোপা ইউনিয়নের জনসাধারণের জন্য পরিস্কার ও পরিচ্ছন্নতার সামগ্রী সার্জিক্যাল মাস্ক, সাবান, ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। কলাকোপা ইউনিয়ন পরিষদের আয়োজনে   বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ইউপি সচিব মো. গোলাম মোস্তফাসহ পরিষদের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *