নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও গাছের চারা রোপণ

নাজমুল হোসেন: গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (২৭জুলাই) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।সংগঠনটির পক্ষ হতে সকালে বঙ্গবন্ধু ও দেশ নেত্রী শেখ হাসিনার সহ বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়। পরে মোনাজাত শেষে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. পলাশ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূর আলম, আওয়ামীলীগ নেতা শষাংঙ্ক ভুষন পাল, ফয়েজ আল মাসুদ টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীলিপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, জেলা ছাত্রলীগ নেতা তানজিল হোসেন অপু, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *