নাজমুল হোসেন অন্তর : ঢাকার নবাবগঞ্জ উপজেলার সড়ক ব্যবস্থার মহাপরিকল্পনা পর্যালোচনা ও হালনাগাদ প্রকল্পের নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মহাপরিকল্পনা ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর বাস্তবায়ন করবেন।
কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর সমস্যা চিহ্নিত করে এর সমাধানে করনীয় নির্ধারনে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন।
এসময় প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মুনাওয়ার সোহেল, কনসালটেন্ট স্বরুপ হাসনাইন, কনসালটেন্ট নাফিস আহমেদ, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী উপস্থিত ছিলেন।
