কেরানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহ মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. শাহিন (৩০)। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বাঘাশুর গ্রামে। এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১টায় জিনজিরা -নবাবগঞ্জ সড়কের দেওশুর এলাকায় মাদ্রাসার সামনে ।

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে জিনজিরার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় দেওশুর এলাকায় মাদ্রাসার সামনে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনা স্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে পুলিশ এখনো আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *