নবাবগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ বিরোধী সচেতনামূক সভা করা হয়েছে। ।  মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সচেতনামূলক সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম ।

এসময় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন সমাজের প্রতিটি স্তর থেকে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে , যাতে সমাজে কোথাও দুষ্টচক্র অসামাজিক কার্য্যকলাপ ছড়িয়ে দিতে না পাড়ে। তাছাড়া  আমরা সকলেই   সচেতন হলে কিছুতেই এইসব অসামাজিক ব্যাধি আমাদের স্পর্শ করতে পারবেনা। মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সে সাথে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অফিসের কাজ করতে হবে এবং  উপজেলার হাটবাজার গুলোতে ক্রেতা এবং বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে কিনা সেই দিকে উপজেলা প্রশাসনকে নজর দেওয়ার রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা ও  প্রতিটি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *