নিজস্ব প্রতিদেকঃ ঢাকার নবাবগঞ্জের ৫২ নং বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৮’শত টাকা ভর্তি ফি নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ হোসেনকে শোকজ করা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ৷ রোববার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার এবং শুক্রবার দেশের বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট পত্রিকায় বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি, ভর্তি বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ হয় ৷ সংবাদ প্রকাশের পরই এসব অনিয়ম ও দুর্নীতির বিষয় নজরে আসে শিক্ষা কর্মকর্তাদের৷ পরে নোটিশ দিয়ে এ বিষয়ের কারন সম্পর্কে জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষক মো. পারভেজকে শোকজ করা হয়েছে ৷ এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ৫২ নং বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
