নবাবগঞ্জের সাধক বলাই চাঁদের মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের সাধক বলাই চাঁদ দরবেশের ২৭৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার কলাকোপা বাগহাটি গ্রামের ক্ষ্যাপারানী-বলাই চাঁদ দরবেশ আশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো.মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, ঢাকা জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো নূর আলম প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ ও আশ্রম কমিটির উপদেষ্টা মানবেন্দ্র দত্ত। সভাপতিত্ব করেন আশ্রম কমিটির সভাপতি বিপদ ভঞ্জন সাহা । প্রাক্তন শিক্ষক সুধীর চক্রবর্তীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমরেন্দ্র নাথ গোস্বামী, সুবোধ কুমার সাহা, সুষেন বালো, মাধুরী বণিক, মুরাদ খান, প্রশান্ত অধিকারী, মো. জনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *