নবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন নবাবগঞ্জ এর আয়োজন করেন।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না।

সৈয়দ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ, কলাকোপা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী।
এছাড়াও সমাজে অবদান রাখা ৫জন নারীকে জয়িতা পুরস্কার ভূষিত করে সম্মাননা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *