আব্দুল রাহিম: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নে বিলপল্লী চর তুইতাল নবীন সংঘ আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মার্চ ) বিকেলে বিলপল্লী চর তুইতাল নবীন সংঘের আয়োজনে নবীন সংঘের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘ বনাম মাধবপুর জাগরণী সংঘ দুটি দল অংশগ্রহণ করে। খেলার শুরুতে কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘ ব্যাটিং করে ১৬০ রানে টার্গেট দেন। পরে মাধবপুর জাগরনী সংঘ ১০ অভারে ১৪১ রানে পরাজয় লাভ করলে কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘ ১৯ রানে জয়লাভ করে।
এ সময় নয়নশ্রী ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিলপল্লী চর তুইতাল নবীন সংঘের সভাপতি আব্দুল খালেক দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.পলাশ চৌধুরী। খেলায় বিলপল্লী চর তুইতাল নবীন সংঘের সাধারণ সম্পাদকের সার্বিক ব্যাবস্থাপনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো.হাবিবুর রহমান। বিশিষ্ট সমাজ সেবক শেখ আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বাবু নয়ন কুমার রায়,নয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুরাদ আলী সিকদার,ইউপি সদস্য ফারুক ফকির,রিজু কাজী।
আরো উপস্থিত ছিলেন কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘের ফাইনাল খেলার টিম ম্যানেজার ও দোহার উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, বিশিষ্ট সমাজ সেবক শেখ হালিম,আবুল কালাম আজাদ,জাকির হোসেন,শেখ হালিম, জাহিদ হাসান,সাইফুল ইসলাম মুকুল,কালাম হোসেন,হারুন-উর-রশিদ,আব্দুল মান্নান,জসিম মিয়া,শাহিনুর রহমান,পালাশ সহ বিলপল্লী চর তুইতাল নবীন সংঘের সকল সদস্যবৃন্দ। পরে খেলায় চ্যাম্পিয়ান দল কাঠালীঘাটা যুব কল্যাণ সংঘ দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ মাধবপুর জাগরণী সংঘ দলকে একটি কালার টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথিরা।
