নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নুরনগর মীরেরডাঙ্গী নুরে-মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্রয় ও দানকৃত ১১ শতাংশ জমির উপর বালু ভরাটকে কেন্দ্র করে এবং এর বিরোধীতা করে স্থানীয় হোসেন তুষার নামে এক দলিল লেখক সম্প্রতি তার ব্যক্তিগত ফেইজবুক আইডিতে আপত্তিকর লিখা ও থানায় মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বান্দুরা মীরেরডাঙাগী ৮ সমাজের মাদবর ও মুরুব্বিগণ। বৃহস্পতিবার রাতে নুরনগর ক্লাবে স্থানীয় সাংবাদিকরেদর ডেকে এ সংবাদ সম্মেলন করে তারা।
সমাজের মাদবর মো. ফয়েজ অভিযোগ করে বলেন, তুষারের আপন চাচা খোরশেদ আলমের নামে রেকর্ডকৃত ১১ শতক জমি থেকে আমরা সাড়ে ৫ শতাংশ জমি মাদ্রসার নামে ক্রয় করি এবং পরে খোরশেদ আলম তার নামে থাকা আরো সাড়ে ৫ শতক জমি মাদ্রাসার নামে দান করে দেন। মোট ১১ শতক জমি তুষারের উপস্থিতে মাপঝোপ করে সীমানা নির্ধারণ করে জমির উপর বালু ভরাট করা হয়। পরে তুষার কোন মতলবে তার ফেইসবুক আইডিতে আপত্তিকর কথা লিখে যেমন“ আমরা নাকি রাতের আধাঁরে জমি জবর দখল করেছি” “জোরপূর্ব দখলকৃত জমিতে মাদ্রাসা তৈরী ইসলাম সমর্থন করে”? ‘মানুষের হক নষ্ট করে কিসের মাদ্রাসা’ “এ ধরণের আরো ইসলাম বিরোধী অনেক আপত্তি কথা” এ সব লিখেছে যা আমাদের সম্মানে আঘাত করেছে তাছাড়াও আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করেছে আমরা সমাজবাসী এর বিচার চাই এবং সামাজিকভাবে তার শাস্তি দাবী করছি।
এ সময় খোরশেদ আলম অভিযোগ করে বলেন, আমি আমার রেকর্ডকৃত ১১ শতক জমি স্বেচ্ছায় মাদ্রাসার নামে
দান ও হস্তান্তর করেছি এতে আমার ভাতিজা তুষারের আপত্তি কিসের তা ছাড়া সে নিজে উপস্থিত থেকে মাপঝোপ করেছে তখন তো কোন কথা বলে নাই। অথচ সে আমার নামে জমির বিষয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছে আমার সম্মান নষ্ট করেছে আমি এর বিচার চাই।
এ সময় নুরনগর মিরেরডাঙ্গী নুরানী সংঘের সভাপতি আব্দুল হালিম বলেন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ক্লাব এ সব সামাজিক প্রতিষ্ঠান। এ সবের বিরুদ্ধে বিরোধীতা করা মানুষের কাজ না। তুষার যে সব কথা তার ফেইসবুক আইডিতে লিখে পোষ্ট করেছে সম্পূর্ণ ইসলাম বিরোধী যে কোন ডাঙ্গা বাধঁতে পারে। কাজেই সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক।
এবিষয়ে অভিযুক্ত দলিল লেখক মনিরুল হাসান ওরফে হোসেন তুষারকে শতবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে নুরনগর মীরেরডাঙ্গী নুরে-মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও ৮ সমাজের মাদবর ও মুরুব্বিগণ উপস্থিত ছিলেন ।
