নবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার শাহজাদপুর পঞ্চায়েত মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক। এসময় অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, অসুরেরা কালে কালে সনাতনী ধর্মাবলম্বীদের আক্রমন করেছে। সময় এসেছে রুখে দাড়াবার। ঐক্যবদ্ধ থাকলে তারা পিছু হঠবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাপ্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লতা বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজন কৃষ্ণ বল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির উপজেলা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বকসীসহ রঞ্জিত কুমার রায়, গৌর চন্দ্র মন্ডল, অনন্ত হালদার, অমৃত সিদ্ধা, শুভ্র তালুকদার, নয়ন কুমার রায় প্রমুখ।
পরে একই মঞ্চে ইউনিয়ন হিন্দু মহাজোটে দ্বীজেন কুমার সরকারকে সভাপতি ও সুকান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *