স্টাফ রিপোর্টার. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণসংহতি আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১এপ্রিল) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় নতুন এই কমিটির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডীর সদস্য বাচ্চু ভুইঁয়া।
এসময় উপজেলা গণসংহতি আন্দোলনের সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে মোয়াজ্জেম মোল্লাকে সভাপতি এবং শেখ মোহাম্মদ রফিককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সিরাজুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক, রাকিব হোসেন সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আজাদ মোল্লা দপ্তর সম্পাদক সেই সাথে মুহাম্মদ দুলাল মিয়া, শামসুদ্দিন, মুহাম্মদ বাছের, মুহাম্মদ সজল ইসলাম তোতা, মিজানুর রহমান মোল্লা, কাওছার আহমেদ কে সদস্য রাখা হয়।
