মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২ টার দিকে দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্যা ও সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এ ত্রি-বার্ষিক সস্মেলনে জামশা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কণ্ঠশিল্পী,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম মহি উদ্দিন, সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো. সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলাগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক আ.ফ.ম সূলতানুল আজম আপেল,কাজী এনায়েত হোসেন টিপু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আবজাল হক মাস্টর ,যুগ্ম-সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,মো.সায়েদুল ইসলাম ও ইঞ্জি মো.শাহাদৎ হোসেন,সাংগঠনিক শওকত হোসেন বাদল ওবায়েদুল হক,আব্দুল বারেক খান, সন্মানিত সদস্য মনির হোসেন,ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন সাধারণ সম্পাদক রমিজউদ্দিন,ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান,ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিমসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর ২ টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম মহি উদ্দিন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককের নাম ঘোষণা করে বিকাল সাড়ে ৪ টার দিকে অধিবেশন সমাপ্ত করেন।
