নবাবগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সরকারঘোষিত লকডাউনের অসহায় কৃষকের পাশে দাঁড়াল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । রোববার সকালে ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের আড়িয়াল বিলে  কৃষক নাসির উদ্দিনের ৪ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা।


এসময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর চোকদার,ছাত্রনেতা মিজান মোল্লাসহ আরও অনেকে ।
ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে! যে কোনও দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *