দোহারের নারিশায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড

শামীম মাহমুদ সবুজ :  দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ১১ টার দিকে এলাকার বাসিন্দা তারা শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,  অগ্নিকাণ্ডে দুইটি ঘর, তিনটি ছাগল ও নগদ বিশ হাজার টাকাসহ ঘরের অনেক আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বাড়ির মালিক তারা শেখ জানান, প্রতিদিনের মত আজও তারাবীর নামাজ পরে ঘুমাতে যাই। হঠাৎ ঘুম ভাঙ্গে প্রচন্ড শব্দে। কিছু বোঝার আগেই দেখতে পাই আমার পশ্চিমপাশের ঘর থেকে আগুনের শিখা বাইরে বেড়িয়ে আসছে। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে আমার সবপুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *