নবাবগঞ্জে এতিমখানা ও মাদরাসায় কম্বল বিতরণ

শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদর নবাবগঞ্জ এতিমখানা ও মাদরাসার দুস্থ ও শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় এতিমখানা ও মাদরাসার কক্ষে প্রায় ৩’শ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ এ কে আহমদ উল্লাহ, সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *