নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাত আড়াইটার দিকে তাঁকে উপজেলার বান্দুরা এলাকার একটি বাসা হতে আটক হয়। তাঁর নামে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানায়, বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বান্দুরা এলাকার একটি খ্রিষ্টান বাড়িতে অভিযান চালায়। এসময় সেখানে কয়েকজনকে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত পায় পুলিশ। পরে তাঁকে আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার নথিপত্র যাচাই করে নবাবগঞ্জ থানা পুলিশ। এতে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবিরের নামে দুটি মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে দেখা যায়।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের ঘটনায় হামলায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারে নাম রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *