নবাবগঞ্জ বিএনপির কমিটিকে কেন্দ্র করে অন্য পক্ষের বিক্ষোভ মিছিল প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সম্মেল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজাদুল ইসলাম হাই পান্নুকে সভাপতি ও আবুল কালাম খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নবাবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিকে কেন্দ্র করে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী (ঢাকা-১ আসনের এমপি) আব্দুল মান্নানের সমর্থীত বিএনপির অরেকটি অংশ কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদে নেতারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ঢাকা-১ আসনের এমপি সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের সমর্থীত বিএনপির একটি অংশকে বাদ দিয়ে সম্মেলন করে যে কমিটি করা হয়েছে তা অবৈধ। অতি শিঘ্রই সকলের অংশ গ্রহনে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা হোক। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, বিএনপি নেতা আব্দুল বাতেন, কৃষকদল নেতা আব্দুর রশিদ, সাবেক ছাত্রনেতা তপন মোল্লা, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *