দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়। মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী বীর শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য, দেশের জন্য প্রাণদানকারী সকল শহীদের জন্য আত্মার শান্তি কামনাসহ দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের পনিরুজ্জামান তরুন, সাইদুর রহমান সোহেল, মো. হুমায়ুন কবির, হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামীলীগের মিজানুর রহমান কিসমত, দেওয়ান আওলাদ হোসেন, এড. সাফিল উদ্দিন মিয়া, ডা. বাবুল মিয়া, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শেখ সুজন বাবু. মো. সেলিম খান, মো. পলাশ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
