নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে দোহার ঘাটা সুলতান খান মসজিদ সংলগ্ন এলাকায় ‘দোহারে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ’ এই শিরোনামে নববাংলা অনলাইনে সংবাদ প্রকাশের পর রাস্তার উপর দখলকৃত বিল্ডিং এর অংশ (চটাল) ভেঙ্গে দিয়েছে বাড়ির মালিক মোক্তার হোসেন।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেস্ট্রট জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠিয়েছি, প্রাথমিক ভাবে সরকারি রাস্তা ও হালট দখলের প্রমাণ পাওয়া গেছে। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের পর দখলকৃত অংশ সয়িয়ে নিতে নোটিস প্রদান করা হবে। অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচলনা করা হবে।
উল্লেখ্য, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দোহার ঘাটা সুলতান খান মসজিদ সংলগ্ন এলাকা হতে সারেং বাড়ি পর্যন্ত সরকারি আরসিসি রাস্তা ও হালটের বেশ কিছু অংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় মোক্তার হোসেন নামে এক ব্যক্তি। স্থানীয়দের এমন অভিযোগে সংবাদ প্রকাশের একদিন পর দখলকৃত অংশ ভেঙ্গে দেয় বাড়ির মালিক।
