মো. আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম উৎসব বা ডাল পূজা । বুধবার (২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাটশালা ফুটবল মাঠে উদযাপিত হয়। এ উপলক্ষে কয়েকটি জেলা থেকে আসা আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা,সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে নৃত্য পরিবেশন করেন।
কার্তিক উড়াও এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা মো. ময়নুল হক মুকুল, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাসদ সমন্বয়ক মো. জয়নায় আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আরিফুর রহমান, আরকোর, নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, বাসদ সমন্বয়ক খুলনার জনারর্দন দত্ত, জাতীয় চলচ্চিত্র সমিতির সদস্য আজাদুল ইসলাম আজাদ, এ্যাডভোকেট বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, আমিন কুজুর, মো. মোশারফ হোসেন চৌধুরী, নুকুল পাহান, সুশীল কুজুর প্রমুখ।
